ওই দিন ইসরায়েলে অনুষ্ঠিত এক সঙ্গীত আয়োজনে হামলা চালিয়ে ২৫০ জনকে হত্যা করে হামাসের যোদ্ধারা। ওইদিনের ঘটনার বর্ণনা দিয়েছেন ইসরায়েলি এক মডেল। এক্সপ্রেস ডট কম ডট ইউকে’তে তিনি বলেছেন, সেদিন হামলাকারীদের হাত থেকে বাঁচতে লাশের স্তূপের নিচে লুকিয়েছিলেন তিনি। সেইসব লাশের মধ্যে তার প্রেমিকের লাশও ছিল।
২৭ বছর বয়সি মডেল মাজাল বেন-ডেভিড সেদিন পায়ে গুলিবিদ্ধ হন। সেইসময় তিনি প্রায় দুই ঘণ্টা ধরে লাশের স্তূপে মৃতের ভান করে ছিলেন। সেসব লাশের মধ্যে তার পার্টনার ডেভিড নেমানও ছিলেন। তাকে হামাসের যোদ্ধারা গুলি করে হত্যা করে।
.png)
ঘটনার বিস্তারিত জানাতে মাজাল আরো বলেন, সেদিন আমরা গাড়িতে উঠে চলে যাচ্ছিলাম কিন্তু তারা বের হওয়ার পথ বন্ধ করে রাখে। এ সময় একজন নিরাপত্তারক্ষী চিৎকার করে বলতে থাকেন, প্রাণে বাঁচতে চাইলে পালান। এরপর তারাসহ ১৪ জন একটি ডাস্টবিনে লুকান। সেখানে তারা প্রায় তিন ঘণ্টা ধরে ছিলেন।
সূত্র: ডেইলি মেইল