ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় যুদ্ধবিরতি শুরু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩২, ২৪ নভেম্বর ২০২৩
গাজায় যুদ্ধবিরতি শুরু
ছবি: সংগৃহীত

গাজায় টানা ৭ সপ্তাহ হামাস-ইসরায়েল সংঘাতের পর প্রথমবারের মতো চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকেই এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বিকেলের দিকে ফিলিস্তিনি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। প্রথম দিনে ১৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস।

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, হামাস চার দিনের মধ্যে গাজা থেকে ৫০ জন জিম্মিকে এবং ইসরায়েল ১৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

Advertisement

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় ১৪ হাজার ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলে হামাসের হামলায় সরকারিভাবে নিহতের সংখ্যা প্রায় ১ হাজার ২০০ জন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!