রোববার (২৬ অক্টোবর) এই ভূমিকম্পগুলো অনুভূত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট।
প্রতিবেদনে জানানো হয়, সোমবার সকালে বিগত ৪৮ ঘণ্টার মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছে গ্রিন্ডাভিকে। অগ্ন্যুৎপাতের শঙ্কায় শহরটির বাসিন্দাদের আগেই সরিয়ে নেয়া হয়েছিল।
.png)
আইসল্যান্ডিক আবহাওয়া অফিস জানিয়েছে, ওই এলাকায় অগ্ন্যুৎপাতের ‘অনিবার্য’ আশঙ্কা রয়েছে। সংস্থাটি বলেছে, ২৬ তারিখে গ্রিন্ডাভিকের উত্তরে ডাইক অঞ্চলের কাছে প্রায় ৭০০ ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। গত ৪৮ ঘণ্টার মধ্যে ওই এলাকায় অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ২ দশমিক ৭।
চলতি মাসের শুরুর দিকে একদিনে ৮০০টির বেশি ভূমিকম্পে কেঁপে ওঠে গ্রিন্ডাভিক। এর ফলে অগ্ন্যুৎপাতের আশঙ্কা তীব্র হয়ে ওঠায় বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে শহর ছাড়তে বলা হয়।
গ্রিন্ডাভিকের এক নাগরিক সুরক্ষা কর্মকর্তা বলেন, এখানে পরিস্থিতি এখনো বিপজ্জনক। আমি আগে কখনো এমনটি দেখিনি। সাধারণত আমাদের কয়েক মিনিটের মধ্যে বেরিয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়। কিন্তু আজকের পরিস্থিতে সময় ছিল আরও কম।
সম্প্রতি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মালজিনিস সরিয়ে নিতে বাড়ি ফিরেছিলেন কিছু বাসিন্দা। কিন্তু ভূমিকম্পে রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সবার নিজ নিজ ঘরে ফিরতে আরো দেরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।