ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় স্থল অভিযানে আরো ২ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৯, ৭ ডিসেম্বর ২০২৩
গাজায় স্থল অভিযানে আরো ২ ইসরায়েলি সেনা নিহত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে হামাসের সঙ্গে লড়াইয়ে আরো দুই সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন ইসরায়েলি সেনা।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৬ ডিসেম্বর) গাজায় যুদ্ধ চলাকালে একজন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার আহত হয়ে আরেকজন সেনা মারা যান। তারা দু’জনেই ২২ বছর বয়সী ছিলেন।

ইসরায়েলি সেনা কর্মকর্তার বরাত দিয়ে জাতিসংঘ জানিয়েছে, গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৮৮ জন সেনা নিহত হয়েছেন। তবে এই মৃত্যুর সংখ্যা মোট মৃতের সংখ্যার অন্তর্ভুক্ত কিনা তা জানা যায়নি।

Advertisement

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েল-হামাস সংঘর্ষে এ পর্যন্ত এক হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। অপর দিকে ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত অন্তত ১৬ হাজার ২৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!