শুক্রবার (৮ ডিসেম্বর) হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, গাজা থেকে মুক্তি পেতে যাওয়া আরেক ইসরায়েলির প্রক্রিয়াকে ব্যর্থ করে দিয়েছে ইসরায়েল। বোমা হামলার মাধ্যমে ওই বন্দির প্রাণ কেড়ে নিয়েছে তারা।
আল-কাসাম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার একটি এলাকায় অভিযান চালিয়েছে। এ অভিযানে বিমান হামলায় ওই ব্যক্তি নিহত হন।
.png)
এদিকে গাজায় গণহত্যার জন্য পশ্চিমাদের দায়ী করে আসছে হামাস। হামাসের দাবি, পশ্চিমাদের সমর্থণ পেয়ে গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়ে যাচ্ছে।
গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ১৭ হাজার মানুষ নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
এদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের কর্তৃত্ব বাড়াতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফরের পরের দিন ক্রেমলিন ইরানের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানিয়েছে। পুতিন এ সফরে গাজা ও ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার সহযোগিতা এবং ওপেকে তেলের দাম বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে।
আলোচনায় পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের অবস্থা নিয়ে আলোচনা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত ফিলিস্তিনের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা।
রাইসি বলেন, ফিলিস্তিনি ও গাজায় যা ঘটছে তা অবশ্যই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। তিনি বলেন, সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো এসব কর্মকাণ্ডে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা সহযোগিতা করছে।
সূত্র: বিবিসি