[ আন্তর্জাতিক ]
ইতালিতে হাসপাতালে আগুন, ৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
ইতালিতে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর হাসপাতালটি থেকে অন্তত ২৫০ রোগীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে রাজধানী রোমের কাছে টিভোলি শহরের এক হাসপাতালে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। যেসব রোগীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন নবজাতকও।
.png)
ধারণা করা হচ্ছে, এই আগুনের সূত্রপাত হাসপাতালের বেজমেন্টে বয়লার বিস্ফোরণ থেকে। হাসপাতালের সার্বিক ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!