ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি হামলায় ৯ হিজবুল্লাহ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৪, ৪ জানুয়ারি ২০২৪
ইসরায়েলি হামলায় ৯ হিজবুল্লাহ সদস্য নিহত
ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহর ৯ সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে হিজবুল্লাহর স্থানীয় কর্মকর্তা হোসাইন ইয়াজবেকও রয়েছেন বলে হিজবুল্লাহ স্বীকার করেছে।

তবে হিজবুল্লাহ নেতা হাসান নাসরালআহ বলেছেন, তার যোদ্ধারা যুদ্ধকে ভয় পায় না। তবে ইসরায়েলের বিরুদ্ধে তার বাহিনীর হামলা বাড়ে, এমন ঘোষণা এড়িয়ে যাচ্ছেন। বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় হামাস নেতা সালেহ আল আরোরি নিহত হওয়ার পর তিনি এই মন্তব্য করেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা বুধবার দক্ষিণ লেবাননে ওই হামলা চালায়। গত অক্টোবরে ইসরায়েলের সঙ্গে সীমান্ত-যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম এক দিনে এত হিজবুল্লাহ যোদ্ধা নিহত হলো।

Advertisement

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের ইয়ারুন গ্রামে বুধবার ওই হামলাটি চালায়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!