বৃহস্পতিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে আইওয়া অঙ্গরাজ্যের পেরি হাইস্কুলে এই বন্দুক হামলার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুলিশ জানায়, গতকাল স্প্রিং সিমেস্টারের ক্লাস শুরুর প্রথম দিন ছিল। অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী স্কুলে প্রবেশের আগেই হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৭ বছর। তার নাম ডিলান বাটলার। সে ওই স্কুলের শিক্ষার্থী। হামলার পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ পাওয়া গেছে।
.png)
অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক মিচ মর্টভেত সাংবাদিকদের বলেন, বাটলার শটগান ও পিস্তল নিয়ে স্কুলে ঢুকে হামলা চালায়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করে। তবে কী কারণে সে হামলা করেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
মিচ মর্টভেত আরো বলেন, হামলায় চার শিক্ষার্থী ও এক কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের নাম–পরিচয় জানাতে চাননি তিনি। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।