শনিবার (৬ জানুয়ারি) গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, কবরস্থানে ইসরায়েল বাহিনীর হামলা এবারই প্রথম নয়। গত মাসেও একই কাজ করে ৮০টি দেহ নিয়ে যায় তারা।
গাজার খান ইউনুসে গতকাল রাতভর হামলা চালিয়ে ২২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের আবাসিক এলাকায় এই হামলা চালায় তারা।
.png)
জাতিসংঘের মানবিক সংস্থা বলছে, গাজা ফিলিস্তিনিদের জন্য মৃত্যু ও হতাশার স্থানে পরিণত হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ২২ হাজার ৭২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
সূত্র: আল-জাজিরা, প্রেস টিভি