বুধবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ৩টা ২৪ মিনিটে জিয়াংসির সিনওয়েতে গ্রাউন্ড লেভেলের নিচের একটি দোকানে এই আগুন লাগে বলে এক প্রতিবেদনে জানিয়েছে চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি।
প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী এ অগ্নিকাণ্ডে ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯ জন। অন্যান্যরা এখনো দোকানের ভেতর আটকে আছেন।
.png)
সংবাদমাধ্যম সিসিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে গেছে বেশ কয়েকটি ফায়ার ট্রাক এবং জরুরি পরিষেবা সংস্থার গাড়ি। সেসব গাড়ি সেখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে।
দোকানের ভেতর কতজন আটকে আছেন এবং ঠিক কতজন আটকে আছেন সে বিষয়টি পরিষ্কার নয়।
মাত্র পাঁচদিন আগে হেনান প্রদেশের একটি স্কুলে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও বড় অগ্নি দুর্ঘটনা ঘটল দেশটিতে।
সূত্র: রয়টার্স