ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ৪০০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৫, ২৯ জানুয়ারি ২০২৪
গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ৪০০
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বর্বরোচিত আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ৪০০ জনে দাঁড়িয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়

বিবৃতিতে আরো জানানো হয়, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত আরো দেড় শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৯০ জন।

Advertisement

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, খান ইউনিসে এখনও চালানো হচ্ছে ভয়াবহ তাণ্ডব। রাতভর গুলিবর্ষণ আর বোমার বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। আল শিফা, আল নাসেরসহ প্রায় সব হাসপাতালেই আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলা চালানো হচ্ছে শরণার্থী শিবিরগুলোতেও।

এদিকে তেল আবিবের বিমান হামলায় উত্তর গাজায় অন্তত ৩০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে ফিলিস্তিতি স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া, খান ইউনিসে ইসরায়েলি সেনাদের নৃশংসতায় নিহত হয়েছেন কমপক্ষে ২৪ জন।

অপরদিকে, হামাসের আকস্মিক আক্রমণে ১২০০ জন ইসরায়েলি নিহত হয়েছে। আকস্মিক এই হামলায় জিম্মি করা হয় ২৪০ জন ইসরায়েলিকে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!