ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফ্রান্সের ফেলে যাওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ সম্পন্ন করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
ফ্রান্সের ফেলে যাওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ সম্পন্ন করছে ইরান
ইরানি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র - ফাইল ছবি

ফ্রান্সের অর্ধসমাপ্ত অবস্থায় ফেলে যাওয়া একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) খুজেস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ভ্রমণকালে ইসলামি বলেন, দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ ভালোভাবে এগিয়ে চলছে। যদিও একটি বিদেশি কোম্পানি চুক্তি ভঙ্গ করে প্রকল্পটি ছেড়ে চলে যাওয়ার পর ইরান কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এটিকে বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল।

সংস্থাটির প্রধান বলেন, বিদেশি কোম্পানি চলে গেলেও প্রকল্পটি নিজেরাই শেষ করার সিদ্ধান্ত নেই আমরা। এখন প্রথম ধাপের কাজ সফলভাবে সম্পন্ন হলো।

Advertisement

১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের আগে ফ্রান্সের একটি কোম্পানির সঙ্গে প্রকল্পটি বাস্তবায়নে দুই বিলিয়ন ডলারের চুক্তি করে ইরান। কিন্তু ইসলামিক বিপ্লবের পর প্রকল্পটি থেকে সরে যায় ফ্রান্সের কোম্পানিটি।

ইসলামি বলেন, নিষেধাজ্ঞার কারণে বিদেশি কোম্পানিটি চুক্তি পরিপূর্ণ না করেই চলে যায়।

নিজেদের অর্থায়নে তৈরি এই বিদ্যুৎকেন্দ্রটি ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। আহভাজ থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে করুন নদীতের পাশে এটি অবস্থিত।

সূত্র: ইরনা নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!