ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলের সামরিক ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২২, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
ইসরায়েলের সামরিক ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ
ছবি: প্রতীকী

লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ফিলিস্তিনের ভূমি দখলদার ইসরায়েলের একটি সামরিক ড্রোন ভূপাতিত করেছে। মঙ্গলবার সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের একটি বৃহৎ আকারের হার্মেস ৪৫০ মডেলের ড্রোন ভূপাতিত করেছে। দক্ষিণ লেবাননে এই ড্রোনটি ভূপাতিত করার জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা সব সময় চোখ কান খোলা রাখবেন এবং সতর্ক থাকবেন। যখনই শত্রুর কোনো বিমান বা ড্রোন লেবাননের আকাশে প্রবেশ করবে সেগুলোকে তাদের আগ্রাসী লক্ষ্য অর্জনের পথে বাধা দেয়া হবে।

এদিকে, ইসরায়েল দাবি করেছে তাদের একটি হার্মেস ড্রোন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হওয়ার পর লেবাননের গভীর অভ্যন্তরে হিজবুল্লাহর কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে।

Advertisement

ইসরায়েল হার্মেস ৪৫০ মডেলের ড্রোনকে গুপ্তচরবৃত্তি এবং হামলার কাজে ব্যবহার করে থাকে। হিজবুল্লাহ এই ড্রোন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়লে ইসরায়েলি বাহিনী সেটি ‘ডেভিড সিলিং মিডিয়াম রেঞ্জ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ দিয়ে ভূপাতিত করে। এর পরপরই হিজবুল্লাহর ছোঁড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ড্রোনটিকে আঘাত করে এবং শেষ পর্যন্ত ইসরাইলের ড্রোনটি লেবাননের ভেতরে পড়ে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইসরায়েল
লিংক সফলভাবে কপি হয়েছে!