জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, মঙ্গলবার (৫ মার্চ) আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৫।
ভূমিকম্পটির উৎসস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল বলে জানিয়েছে ভূত্বাত্তিক জরিপ সংস্থাটি। এদিকে, এ ভূমিকম্পের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় জরুরি পরিষেবাদানকারী সংস্থাগুলো পরিস্থিতি মূল্যায়ন করছে বলে জানা গেছে।
.png)
শক্তিশালী সব ভূমিকম্প আঘাত হানার ইতিহাস থাকায়, ইরানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে সবসময়ই উল্লেখযোগ্য ক্ষতি এবং হতাহতের আশঙ্কা থাকে। আগে থেকেই ভৌগলিক অবস্থানগত কারণে ইরান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবেই পরিচিত। ইতিহাসের অন্যতম মারাত্মক ভূমিকম্পেরও সম্মুখীন হয়েছে দেশটি। দুই দশক আগে ২০০৩ সালে ইরানে আঘাত হানা প্রলয়ংঙ্করী ভূমিকম্পে অন্তত ২৬ হাজার মানুষ মারা যায়।
সূত্র: রয়টার্স