ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নারীদের ‘ঘর সামলাতে’ বলা সেই সাবিত্রীই হলেন ভারতের শীর্ষ ধনী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:৩৬, ৬ এপ্রিল ২০২৪
নারীদের ‘ঘর সামলাতে’ বলা সেই সাবিত্রীই হলেন ভারতের শীর্ষ ধনী
সাবিত্রী জিন্দাল- ফাইল ফটো

ব্যবসা-বাণিজ্যে পুরুষের পাশাপাশি ভারতের নারীরাও এগিয়ে চলছেন। শতকোটিপতিদের কাতারে এবার ভারতের পাঁচজন নারী নাম লিখিয়েছেন। তাদের মধ্যে শীর্ষস্থান দখল করেছেন জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান সাবিত্রী জিন্দাল।

চলতি বছর সম্পদমূল্য বৃদ্ধি পাওয়ায় তিনি এখন সম্মিলিতভাবে ভারতের চতুর্থ শীর্ষ ধনী ও নারীদের মধ্যে সবচেয়ে ধনী। তার সম্পদমূল্য ৩৫ দশমিক ৫ বিলিয়ন বা ৩ হাজার ৫৫০ কোটি ডলার।

ইস্পাত, বিদ্যুৎ, সিমেন্ট ও অবকাঠামো খাতে ব্যবসা-বাণিজ্য আছে জিন্দাল গোষ্ঠীর।

Advertisement

২০২৩ সালে সাবিত্রীর মোট সম্পদ বেড়েছে ৯৬০ কোটি ডলার। অথচ রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার এবং ভারত ও এশিয়ার ধনী শীর্ষ মুকেশ আম্বানির সম্পত্তি বেড়েছে ৫০০ কোটি ডলার। যদিও ভারতের সবচেয়ে ধনীর তকমা এখনো আম্বানির। গত তিন বছরে অনেকটা বেড়েছে সাবিত্রীর সম্পত্তি। ২০২২ সালে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল ১ হাজার ৭০০ কোটি ডলার যা এখন বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে।

ঘর ছেড়ে তাকে যে কখনো বেরোতে হবে তা ভাবেননি সাবিত্রী, বরং তার মত ছিল উল্টো।তার বিখ্যাত উক্তি ছিল, মেয়েরা ঘর সামলাবে আর পুরুষ বাইরের জগতের সবকিছু দেখাশোনা করবে। কিন্তু ২০০৫ সালে অকস্মাৎ এক হেলিকপ্টার দুর্ঘটনায় স্বামী শিল্পপতি ওমপ্রকাশের মৃত্যু হলে সাবিত্রীকেই ব্যবসায়িক সাম্রাজ্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয়। এই বাস্তবতার সম্মুখীন যে তাকে হতে হবে, সেটা কল্পনাও করেননি সাবিত্রী। অথচ তিনিই বনে গেলেন ভারতের শীর্ষ নারী বিলিয়নেয়ার।

এই তালিকায় অন্য চার ভারতীয় বিলিয়নেয়ার নারীর মধ্যে রেখা ঝুনঝুনওয়ালা, বিনোদ রাই গুপ্ত, রেনুকা জাগতিয়ানি ও স্মিতা কৃষ্ণা গোদরেজের নাম রয়েছে।

যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের সম্প্রতি প্রকাশিত ২০২৪ সালের বৈশ্বিক তালিকায় ২০০ জন ভারতীয় শতকোটিপতি স্থান পেয়েছেন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১৬৯ জন ভারতীয়। এক বছরে ভারতে শতকোটিপতি বেড়েছে ৩১ জন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!