ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় বিস্ফোরণে সাত শিশু নিহত, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:১৩, ৬ এপ্রিল ২০২৪
সিরিয়ায় বিস্ফোরণে সাত শিশু নিহত, আহত ২
ছবি: সংগৃহীত

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে অন্তত ৭ শিশু নিহত হয়েছে। শনিবারের এই বিস্ফোরণে আরো এক শিশুসহ দুইজন আহত হয়েছে।

পুলিশ বলছে, দারা প্রদেশের সানামাইন শহরে সন্ত্রাসীদের পুঁতে রাখা একটি বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে ৭ শিশু নিহত ও আরো ২ জন আহত হয়েছে। আহতদের একজন নারী।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকারবিষয়ক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, ঐ এলাকায় অজ্ঞাত এক ব্যক্তিকে লক্ষ্য করে মিলিশিয়ারা বিস্ফোরক ডিভাইসটি পুঁতে রেখেছিল বলে অভিযোগ আনা হয়েছে।

Advertisement

২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী যে অভ্যুত্থান দেশটিতে শুরু হয়, তার কেন্দ্রস্থল ছিল দারা। তবে ২০১৮ সালে ঐ এলাকায় রাশিয়ার সমর্থনে স্বাক্ষরিত এক অস্ত্রবিরতি চুক্তির আওতায় পুনরায় বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই এ প্রদেশে হত্যা, সংঘর্ষের ঘটনা ঘটছে। এমনকি মানুষের জীবনযাত্রায়ও ভয়াবহ সংকট নেমে এসেছে।

সিরিয়ায় শুরু হওয়া সেই গৃহযুদ্ধে বিদেশি বিভিন্ন জঙ্গিগোষ্ঠী ও সামরিক বাহিনী অংশ নেয়। কয়েক বছর ধরে চলা প্রাণঘাতী সেই সংঘাতে দেশটিতে ৫ লাখ ৭ হাজারের বেশি বেসামরিক নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হন। টানা সংঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয় দেশটির বিভিন্ন অবকাঠামো ও শিল্প প্রতিষ্ঠান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!