বৃহস্পতিবার (১১ এপ্রিল) কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়াতে দুর্ঘটনাটি ঘটে। রাস্তার পাশের একটি বাঁধে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায়।
বাসটি রিও ডি জেনেইরো থেকে উপকূলীয় পর্যটন শহর পের্তো সেগুরোতে যাচ্ছিল। পথে রাতের আঁধারে তেইসেইরা জে ফ্রেইতাস শহরের কাছে বাসটি দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছে ব্রাজিলের ফেডারেল হাইওয়ে পুলিশ।
.png)
আহতদের সবাইকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সূত্র: শিনহুয়া নিউজ