ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ায় নির্বাচনে কী প্রভাব পড়বে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২১, ৩১ মে ২০২৪
ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ায় নির্বাচনে কী প্রভাব পড়বে
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা ইতিহাসে প্রথম। যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে করা এই মামলায় স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন নিউইয়র্কের ম্যানহাটনের আদালত। মামলায় আনা ৩৪টি অভিযোগের সব কটিতেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

তবে এই রায় ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া আটকাতে পারবে কি কিংবা তার ভোটাধিকারসহ অন্যান্য অধিকার ক্ষতিগ্রস্ত হবে কিনা, তা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন। 

ট্রাম্প কী আপিল করতে পারবেন?

Advertisement

সোজা কথায় বলতে গেলে ট্রাম্প অবশ্যই আপিল করতে পারবেন। এই মামলার রায়ের পরপরই ট্রাম্পের আইনজীবী টড ব্লাঞ্চ মামলার বিচারক হুয়ান মেরচানের কাছে ট্রাম্পকে নির্দোষ দাবি করে খালাস দিতে বলেন। কিন্তু বিচারক তার আবেদন প্রত্যাখ্যান করেন। তবে আগামী ১১ জুলাই মামলার দণ্ডাদেশ দেওয়ার পরপরই আপিল করতে পারবেন।

দণ্ডাদেশ দেওয়ার পর ট্রাম্প প্রাথমিকভাবে ৩০ দিন সময় পাবেন মামলার রায় বাতিলের এবং এরপর আরো ৬ মাস সময় পাবেন পূর্ণাঙ্গ আপিলের জন্য। এর সহজ অর্থ হলো, তিনি প্রায় ৭ মাস সময় পাবেন আপিলের জন্য। যা নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের সময়ের চেয়ে অনেক বেশি। 

দোষী সাব্যস্ত হওয়ার পরও কি ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন

ট্রাম্প অবশ্যই এরপরও প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন। এ বিষয়ে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসের আইনের অধ্যাপক রিচার্ড এল হাসেন দীর্ঘদিন থেকেই বলে আসছেন, যুক্তরাষ্ট্রের সংবিধানে এমন কোনো আইন নেই যা কোনো অপরাধীকে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে বিরত রাখতে পারে। 

রিচার্ড এল হাসেন বলেন, আইনগত দিক থেকে ট্রাম্পের প্রার্থিতার বিষয়ে কোনো হেরফের ঘটেনি। তিনি আরো বলেন, সংবিধানে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের মাত্র অল্প কয়েকটি বিধিনিষেধ রেখেছে। যেগুলো হলো, কমপক্ষে ৩৫ বছর বয়স হতে হবে, একজন স্বাভাবিক জন্মগত নাগরিক কিংবা কমপক্ষে ১৪ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাস। 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে অপরাধী সাব্যস্ত হলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে অপরাধী সাব্যস্ত হলেন ট্রাম্প।

হাসেন আরো বলেন, অধিকন্তু চলতি বছরের শুরুর দিকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে— তার কারণে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার লক্ষ্যে ট্রাম্পের প্রচেষ্টার কারণে অঙ্গরাজ্যগুলো তাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে অযোগ্য ঘোষণা করতে পারবে না।

ট্রাম্পের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার ক্ষেত্রে এই রায় কী গুরুত্ব বহন করে 

এই রায় ট্রাম্পের বিরুদ্ধে থাকা অন্য তিনটি মামলার ক্ষেত্রে খুব সামান্যই গুরুত্ব বহন করে। এই মামলাগুলো আগে যেমন চলছিল এখনো সেই গতিতেই চলতে থাকবে। প্রেসিডেনশিয়াল ইমিউনিটি দাবি করায় মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের বিরুদ্ধ থাকা নির্বাচনী ফলাফল উল্টে দেওয়ার মামলার কার্যক্রম আপাতত স্থগিত করেছে। 

এ ছাড়া রাষ্ট্রীয় গোপন নথি নিজ বাড়িতে নেয়া সংক্রান্ত মামলাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে এবং জর্জিয়ার নির্বাচনে হস্তক্ষেপের মামলায় ট্রাম্প ও অন্যান্য বিবাদীরা যিনি অভিযোগ এনেছেন তার বিরুদ্ধে অযোগ্যতার অভিযোগ তোলায় সেই মামলাও আইনি জটিলতায় পড়ে গেছে। ফলে আপাতত, এই মামলার রায় হলেও অন্য মামলাগুলো খুব একটা প্রভাবিত হচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!