প্রায় প্রতিদিন বাইডেনের বিভিন্ন অনুষ্ঠানে হোঁচট খাওয়া বা কথা বলার সময় ভুলে যাওয়ার মতো নানা বিষয় নিয়ে ট্রাম্পের প্রচারশিবির থেকে ভিডিও প্রকাশ করা হয়ে থাকে। ট্রম্প শিবিরের দাবি, বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার মতো সক্ষমতা রাখছেন না।
তবে বাইডেন শিবিরও ছেড়ে কথা বলছে না। তারা ট্রাম্পের বয়স নিয়ে কথা বলছে। এছাড়াও সাধারণ মার্কিনিদের অনেকেও ট্রাম্পকে বয়স্ক ভাবছেন।
.png)
তবে বিশেষজ্ঞরা বলছেন, শারীরিক সক্ষমতার ক্ষেত্রে বাইডেন আর ট্রাম্পের কিছু উল্লেখযোগ্য পার্থক্য অনেকেরই চোখে পড়ছে। কারণ, বাইডেনের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে কাজের সময়ের ধরাবাঁধা নিয়ম নেই। তিনি জনসমক্ষে বেশি থাকেন। তিনি যখন সমর্থকদের সামনে ভাষণ দেন তখন দীর্ঘক্ষণ, অসংলগ্ন অনেক আবেগনির্ভর কথাবার্তা বলেন।
গত রোববার লাস ভেগাসের এক নির্বাচনী অনুষ্ঠানে ট্রাম্প তার বক্তব্যে বিভিন্ন বিষয়ের অবতারণা করেন। তা নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে হাসাহাসি চলছে। এ ছাড়া ট্রাম্প সম্প্রতি তুরস্ক ও হাঙ্গেরির নেতাদের চিনতে গুলিয়ে ফেলেছিলেন। বিশ্বযুদ্ধ নিয়ে ভুলভাল মন্তব্য করেছেন। এ ছাড়া বাইডেনকে যে শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, ফাস্ট ফুড লাভার ট্রাম্প অনেক দিন এ ধরনের কোনো পরীক্ষা দেননি।