ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিপাইনে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৬, ২ আগস্ট ২০২৪
ফিলিপাইনে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১
ফাইল ফটো

ফিলিপাইনের চায়নাটাউন প্রদেশে একটি পাঁচতলা আবাসিক ও বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাতে এই অগ্নিকাণ্ড ঘটে বলে একজন স্থানীয় কমিউনিটি কর্মকর্তা জানিয়েছেন।

দমকল বাহিনী জানিয়েছে, আগুন লাগার প্রায় তিন ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। সকাল ৭টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া জায়নি।

Advertisement

ভবনে কতজন লোক আটকা পড়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ফিলিপাইনে গত বছরের আগস্টে একটি আবাসিক এবং গুদাম ভবনে অগ্নিকাণ্ডে ১৬ জন মারা গিয়েছিলেন। এ ছাড়া মে মাসে রাজধানীর ঐতিহাসিক সেন্ট্রাল পোস্ট অফিস ভবনে একটি বড় অগ্নিকাণ্ড ঘটেছিল।

২০১৭ সালেও দক্ষিণ দাভাও শহরের একটি শপিং মলে আগুন লেগে ৩৭ জন কল সেন্টার এজেন্ট এবং একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছিলেন।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!