ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কাজের চাপ সহ্য করতে না পেরে যা করলেন প্রযুক্তিবিদ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৮, ২২ সেপ্টেম্বর ২০২৪
কাজের চাপ সহ্য করতে না পেরে যা করলেন প্রযুক্তিবিদ
ছবি: প্রতীকী

ভারতের চেন্নাইতে মানসিক বিষণ্নতায় ভূগে আত্মহত্যা করেছেন ৩৮ বছর বয়সী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ওই ব্যক্তিকে নিজ ঘরে একটি বিদ্যুতের তারে জড়িয়ে থাকতে দেখেন তার স্ত্রী।

জানা গেছে, আত্মহত্যা করা কার্তিকেয়ান নামের ওই ব্যক্তি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে চেন্নাইয়ে বসবাস করতেন। তিনি ১৫ বছর ধরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, সে গত দুই মাস ধরে অফিসের কাজের চাপে মানসিক বিষণ্নতায় ভূগছিলেন এবং চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন।

ঘটনার সময় কার্তিকেয়ান বাসায় একাই ছিলেন। তার স্ত্রী জয়ারানী গত সোমবার তাদের দুই সন্তানকে মায়ের কাছে রেখে চেন্নাই থেকে ৩০০ কিলোমিটার দূরে একটি মন্দিরে গিয়েছিলেন। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে ফিরে এসে বাসার দরজা নক করলে কোনো সাড়া শব্দ না পেয়ে, দরজার তালা খুলে ঘরে প্রবেশ করে স্বামীর দেহকে একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে থাকতে দেখেন।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!