[ আন্তর্জাতিক ]
ফ্রিজের ভেতর থেকে মিললো নারীর ৩০ টুকরা করা দেহ
ফাইল ফটো
ভারতের বেঙ্গালুরু রাজ্যের মল্লেশ্বরমের একটি ফ্ল্যাটের ভেতর ফ্রিজ থেকে এক নারীর টুকরা ৩০ করা মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, শনিবার একটি এক রুমের ফ্ল্যাট থেকে নারীর দেহাংশগুলো পাওয়া যায়। ঘটনার খবর পেয়েই পুলিশের একটি দল ওই ফ্ল্যাটে গিয়ে দেহাংশগুলো উদ্ধার করে।
.png)
পুলিশের অনুমান অনুযায়ী, প্রায় সপ্তাহ দুয়েক আগে তাকে খুন করা হয়েছিল। এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহত নারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই সে সব তথ্য প্রকাশ করা হচ্ছে না।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!