[ আন্তর্জাতিক ]
ইসরায়েলি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহ যোদ্ধাদের
ফাইল ফটো
দখলদার ইসরায়েলি বাহিনীর ট্যাংক ধ্বংসের দাবি করেছে লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) লেবাননের দক্ষিণ সীমান্তে অগ্রসর হওয়ার চেষ্টা করে একটি ইসরায়েলি ট্যাংক। পরে তার ওপর হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয় যোদ্ধারা।
ইরান-সমর্থিত গোষ্ঠীটি বলেছে, ‘রাস আল-নাকুরার দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে একটি ইসরায়েলি ট্যাংকের ওপর রকেট ছোঁড়ে যোদ্ধারা। ফলে ট্যাংকটিতে আগুন লেগে পুড়ে ধ্বংস হয়ে গেছে।’
.png)
এ ঘটনায় দখলদার সেনারা হতাহত হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। আর হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল-আরাবিয়া, এএফপি
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!