ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানের যে দুই অবকাঠামোতে হামলা চালাতে পারে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৮, ১৩ অক্টোবর ২০২৪
ইরানের যে দুই অবকাঠামোতে হামলা চালাতে পারে ইসরায়েল
ফাইল ফটো

ইরানের হামলার পরিকল্পনায় পারমাণবিক স্থাপনা থেকে নজর ঘুরিয়ে অপর দুই অবকাঠামোতে হামলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, ইরানের সামরিক ও জ্বালানি অবকাঠামোগুলো লক্ষ্যবস্তু করতে পারে ইসরায়েল। এদিকে ইসরায়েলের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কড়া জবাব দেবে।

সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করবে বা হত্যাকাণ্ড চালাবে এমন কোনো ইঙ্গিত নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আরো বলা হয়েছে, ইসরায়েল কীভাবে এবং কখন এই আক্রমণ করবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Advertisement

মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, বর্তমান ইয়োম কিপ্পুর ছুটির সময় একটি প্রতিক্রিয়া আসতে পারে। তবে ইসরায়েলি কর্মকর্তারা এই প্রতিবেদনের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে তারা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করতে দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। এছাড়া ইসরায়েলের উদ্দেশে লেবানন থেকে চালানো অন্তত পাঁচটি হামলা দেশটির বিমানবাহিনী রুখে দিয়েছে। এদিকে দক্ষিণ লেবাননে যুদ্ধের সময় দুইজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী আরো বলেছে যে তারা দক্ষিণ লেবাননে একজন হিজবুল্লাহ যোদ্ধাকে আটক করেছে। এছাড়া একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ আবিষ্কারেরও ঘোষণা দিয়েছে দখলদার বাহিনী। তারা দাবি করেছে এই সুড়ঙ্গ একটি গোপন আস্তানার দিকে গেছে, যেখানে বর্ধিত ব্যবহার ও সরবরাহের জন্য অস্ত্রের মজুদ করা আছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!