ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

হিজবুল্লাহর ড্রোন হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত, আহত ৬৭

আর্ন্তজাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৩, ১৪ অক্টোবর ২০২৪
হিজবুল্লাহর ড্রোন হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত, আহত ৬৭
ফাইল ফটো- রয়টার্স

ইসরায়েলের হাইফার দক্ষিণে বেনইয়ামিনা এলাকায় সামরিক বাহিনীর গোলানি ব্রিগেড ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ। এ হামলায় তিনজন নিহত হয়েছেন।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।

বেনইয়ামিনা এলাকাটি ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

ইসরায়েলের সামরিক রেডিও হামলায় তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে, তবে দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস৩৯ জন আহত হওয়ার তথ্য দেয়। তবে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, হামলায় অন্তত ৬৭ জন আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!