ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গুয়ানতানামো বে থেকে ১১ ইয়েমেনি বন্দিকে ওমানে স্থানান্তর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৩, ৭ জানুয়ারি ২০২৫
গুয়ানতানামো বে থেকে ১১ ইয়েমেনি বন্দিকে ওমানে স্থানান্তর
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র তার কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে ১১ ইয়েমেনি বন্দিকে ওমানে স্থানান্তর করেছে।

ওয়াশিংটনের তথাকথিত ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ কার্যক্রমের অংশ হিসেবে দুই দশকেরও বেশি সময় ধরে বিনা অভিযোগে এ বন্দিদের আটক রাখা হয়েছিল। 

সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

Advertisement

যুক্তরাষ্ট্র প্রশাসনের বন্দি মুক্তির এই পদক্ষেপের প্রশংসা করে মার্কিন প্রতিরক্ষা দফতর এক বিবৃতিতে বলেছে , বন্দি মুক্তি এবং শেষ পর্যন্ত গুয়ানতানামো বে কারাগার বন্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টাকে সমর্থন করবে মার্কিন প্রতিরক্ষা বাহিনী।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হস্তান্তরকে স্বাগত জানিয়ে বলেছে, গুয়ানতানামো বে কারাগার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে মানবাধিকার ইস্যুতে একটি কলঙ্কময় অধ্যায় হয়ে থাকবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস (সিসিআর) জানিয়েছে,  এই সপ্তাহে ওমানে স্থানান্তরিত ১১ বন্দির মধ্যে আছেন শারকাভি আল-হাজ এক ব্যক্তি। যিনি তার ২১ বছর যাবত বিনা বিচারে কারাগারে বন্দি রয়েছেন। এই অনিয়মের প্রতিবাদে তিনি বহুবার গুয়ানতানামোতে বারবার অনশন করেছেন এবং গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ২১ বছর পর তার এই মুক্তি তার জন্য এবং মার্কিন মানবাধিকার কর্মীদের জন্য আশাব্যঞ্জক।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!