ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনা রোবটের তরবারি নাচ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:৩৬, ১ অক্টোবর ২০২৬
চীনা রোবটের তরবারি নাচ
মানুষের মতোই তালে তালে রোবটের সমন্বিত নড়াচড়া নজর কেড়েছে অতিথিদের। ছবি: সংগৃহীত

সৌদি পোশাকে হাতে তরবারি। এরপর বাধ্যের তালে তালে শুরু হলো নাচ। তবে নৃত্যশিল্পী মানুষ নয়—চীনে তৈরি হিউম্যানয়েড রোবট। মানুষের মতোই তালে তালে তাদের সমন্বিত নড়াচড়া নজর কেড়েছে অতিথিদের। রিয়াদে চীনা দূতাবাসের এক অনুষ্ঠানে রোবটগুলোর ঐতিহ্যবাহী ‘আরদাহ’ নৃত্য পরিবেশনের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিয়াদে সংবর্ধনার আয়োজন করে চীনা দূতাবাস। সেখানে চীনে তৈরি হিউম্যানয়েড রোবটগুলো থোব ও ঘুতরা পরে এবং হাতে আনুষ্ঠানিক তরবারি নিয়ে ‘আরদাহ’ নৃত্যে অংশ নেয়।

Advertisement

ভিডিওতে দেখা যায়, ঐতিহ্যবাহী ঢোলের তালে রোবটগুলো সারিবদ্ধভাবে একসঙ্গে নড়াচড়া করছে, ঘুরছে এবং মাথা নত করছে। তাদের ভারসাম্য ও সমন্বিত গতিবিধি অনুষ্ঠানে উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে রিয়াদ অঞ্চলের মেয়র প্রিন্স ফয়সল বিন আবদুলআজিজ বিন আইয়াফ আল-মুকরিন এবং সৌদি আরবে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়াসহ বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!