ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প, রুশ প্রেসিডেন্টের প্রশংসা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:১৯, ১৯ নভেম্বর ২০২৬
পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প, রুশ প্রেসিডেন্টের প্রশংসা
ছবি: রয়টার্স

অ্যাপেক সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত বৈঠকের শুরুতেই পুতিনের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে সঙ্গে নিয়ে বৈঠককক্ষে প্রবেশ করেন ট্রাম্প। এ সময় পুতিনের সঙ্গে উষ্ণভাবে করমর্দন করেন তিনি। তবে বৈঠকের আগে বা পরে পুতিনকে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

একজন মার্কিন কর্মকর্তা এই আলোচনাকে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক হিসেবে উল্লেখ করেছেন।

জানা গেছে, দ্বিপক্ষীয় বৈঠকের পর বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাম্প ও পুতিনের।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!