এরপর অভিনয় করেছেন ডজন খানেক নাটকে। কাজ করে পেয়েছেন আলাদা পরিচিতিও। সময়ের দর্শকপ্রিয় এই অভিনেতা খুব স্বল্প সময়েই পেয়েছেন দর্শকদের ভালোবাসা। চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে জয় করেছেন দর্শক মন।
সম্প্রতি তিনি মুখোমুখি হয়েছেন ডেইলি বাংলাদেশ-এর। বলেছেন নিজের অজানা অনেক কথাই। অভিনেতার সেসব কথাই পাঠকদের জন্য তুলে ধরেছেন রুম্মান রয়।
.png)
ঈদ কেমন কাটলো?
মুশফিক আর ফারহান: আলহামদুলিল্লাহ, ভালো কেটেছে। লকডাউনের মধ্যে আল্লাহর রহমতে ঈদ ভালোই কেটেছে।

লকডাউনে এখন সময় কাটছে কিভাবে?
মুশফিক আর ফারহান: এ সময়ে ফ্যামিলিকে টাইম দিচ্ছি। নিয়মিত প্র্যাক্টিস করছি। নিজের কাজগুলো দেখার পাশাপাশি বাকী আর্টিস্টদের কাজগুলোও দেখছি।
এবার ঈদে আপনার অভিনীত কয়টি ও কি কি নাটক এসেছে?
মুশফিক আর ফারহান: এবারের ঈদে আমার অভিনীত ছয়টি নাটক এসেছে। আরো চারটা আসতো কিন্তু লকডাউনের কারণে সেগুলো আর হয়ে উঠেনি।
এবার ঈদে আমার অভিনীত নাটকগুলো হচ্ছে- মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত সুইপারম্যান, কালাই ও ম্যাডম্যান, মোস্তফা কামাল রাজ পরিচালিত স্যাক্রিফাইজ ও লাইফলাইন, মাহমুদ মাহিনের ডন বি কুয়াইট।
এবারের ঈদে আপনার অভিনীত ‘সুইপারম্যান’ বেশি আলোচিত প্রশংসিত হয়েছে। আপনার অভিনয়ে মুগ্ধ দর্শক। কেমন লাগছে?
মুশফিক আর ফারহান: আমার অনুভূতি অবশ্যই ভালো। পুরো টিম অনেক কষ্ট করেছে এই প্রজেক্ট’টার জন্য। কঠোর পরিশ্রমের পর যখন সফলতা আসে অবশ্যই ভালো লাগে। যে কাজগুলোতে কষ্ট কম হয়েছে সেগুলো এরকম প্রশংসা আসলে যতোটা খুশি হতাম এই কাজটাতে কষ্ট করে প্রশংসা পাচ্ছি এটা বেশি ভালো লাগছে।

বাংলাদেশের পাশাপাশি ভারতের বাংলাভাষী আসাম কলকাতা থেকেও আমি প্রচুর রেসপন্স পাচ্ছি। যখন আমাদের দেশীয় কোনো কনটেন্ট সেটা পার্শ্ববর্তী দেশেও হিট করেছে এটা একটা বড় পাওয়া। ওটা আমার কাছে ভালো লেগেছে। আর ভালো কাজ হলে মানুষ এটা নিয়ে কথা বলে এবং সবাই খুব প্রশংসা করে। সবকিছু মিলিয়ে পজিটিভ ফল পাচ্ছি। ভালো কাজের অবশ্যই মূল্যায়ন আছে।
আপনাকে তো বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায়। কোন চরিত্রের প্রতি বেশি আগ্রহ কাজ করে?
মুশফিক আর ফারহান: স্পেসিফিক একটা চরিত্র নিয়ে পড়ে থাকতে চাই না। সব ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। আমার সুইপারম্যান হিট করেছে তাই বলে আমি একই প্যাটার্নের গল্প করবো বিষয়টা তা নয়। মনের মতো হলে প্রত্যেকটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমি করবো।
আপনি নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর সঙ্গে অনেক কাজ করেছেন। তার সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা কেমন?
মুশফিক আর ফারহান: তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা খুব ভালো। একজন ডিরেক্টরের আর্টিস্টকে বুঝাতে হবে এবং একজন আর্টিস্টকে ডিরেক্টরকে বুঝতে হবে। সেই বুঝাবুঝিটা মনে হয় আমাদের ভালো।

সিনেমায় কাজ করা নিয়ে কি ভাবছেন?
মুশফিক আর ফারহান: যদি ব্যাটে-বলে মিলে যায় তাহলে সিনেমায় কাজ করে ফেলবো।