ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

সরকারি ব্যাংকের সব নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩০, ২৭ জানুয়ারি ২০২২
সরকারি ব্যাংকের সব নিয়োগ পরীক্ষা স্থগিত
ফাইল ছবি

করোনা পরিস্থিতি বিবেচনায় ১ ফেব্রুয়ারি থেকে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।  

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিরাজমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় ১ ফেব্রুয়ারি থেকে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সব ধরনের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

Advertisement

এদিকে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলোয় অর্ধেক কর্মকর্তা ও কর্মচারী নিয়ে পরিচালনা করার আদেশ জারি করেছে সরকার। এছাড়া  স্থগিত হচ্ছে বিভিন্ন নিয়োগ পরীক্ষা। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!