বুধবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সদস্য-সচিব, বিএসসি মো. আজিজুল হক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের ২০ জানুয়ারি, ২০২২ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে অফিসার (ক্যাশ)-১০ম গ্রেড এর ১৪৩৯টি শূন্য পদে সমন্বিত ভাবে নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ৪ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল।
.png)
এতে আরো বলা হয়, পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় নির্ধারণ হলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
