ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চাকরি

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৫:০৯, ৬ মার্চ ২০২২
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চাকরি
ফাইল ছবি।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। তিনটি ভিন্ন পদে মোট তিন জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

লাইব্রেরিয়ান কাম ডকুমেন্টশন অফিসার, উপ সহকারী প্রকৌশলী, গ্যালারী অ্যাটেডেন্ট।

Advertisement

পদসংখ্যা

মোট তিন জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ও ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিকস/ যন্ত্রকৌশল বিষয়ে ডিপ্লোমা পাস অথবা এসএসসি পাস প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন।

বেতন-ভাতা

লাইব্রেরিয়ান কাম ডকুমেন্টশন অফিসার পদের বেতন ২২০০০-৫৩০৬০/-টাকা,

উপ সহকারী প্রকৌশলী পদের বেতন ১৬,০০০-৩৮,৬৪০,

গ্যালারী অ্যাটেডেন্ট পদের বেতন ৮৮০০-২১৩১০/-টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত (লিংক) আবেদন ফরমে আবেদন করতে হবে-

ঠিকানা : মহাপরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ তারিখ

২০ মার্চ, ২০২২।

সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!