[ শিশুকিশোর ]
টিয়ে পাখির জন্ম দিনে
গান ধরেছে কোকিল পাখি কণ্ঠে তুলে মধুর সুর, টিয়েপাখির জন্ম দিনে সবার ব্যথা হচ্ছে দূর !
টিয়েপাখির জন্ম দিনে
গাছের ডালে পাখির মেল,
কেক কাটিয়া বনেরপাখি
করছে তারা রঙের খেল!
গোধূলবেলা আবির রঙে
সবার মনে খুশির তান,
শালিক বলে কই রে তোরা
বাজা এবার একটি গান।
হুতুমপেঁচা বলছে হেঁকে
ঢোল বাজাতে আমার শখ,
সবার সাথে তাল দিয়েছে
বনবাদাড়ের সাদা বক।
গান ধরেছে কোকিল পাখি
কণ্ঠে তুলে মধুর সুর,
টিয়েপাখির জন্ম দিনে
সবার ব্যথা হচ্ছে দূর !
দোয়েলপাখি ফল ফলাদি
আনছে খুঁজে খাবার তর,
পেটটি পুরে সবাই খেয়ে
ফিরছে পরে আপন ঘর!
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
শিশুকিশোর আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!