ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ শিশুকিশোর ]

কাশবনে  লুকোচুরি

রফিকুল ইসরাম
প্রকাশিত: ১৬:২০, ৭ অক্টোবর ২০২৬
কাশবনে  লুকোচুরি
পাখির কণ্ঠে সুর বেঁধেছে ‎শরৎকালের গান, ‎সকাল দুপুর আনন্দে তাই ‎এলিফ-জাভিয়ান।

‎নদীর বাঁকে মেঘের ছায়ায়
‎জল ছুঁয়ে যায় চিল,
‎শরৎদিনের শান্ত চরে
‎আকাশটা বেশ নীল।

‎কাঁপন লাগে নদীর বুকে
‎হালকা হাওয়ার টানে,
‎জাভিয়ান তাই শাপলা তুলে
‎দু'হাত ভরে আনে।

‎সাদা কাশের গহন বনে
‎রোদ-মেঘের ছায়া
‎সবুজ ঘাসের আঁচল ধরে
‎লুটিয়ে পড়ে মায়া।

‎শরৎ আজ অরূপ রূপে
‎শান্ত নদীর বাঁকে
‎উদাস মনে এলিফ কখন
‎লুকায় কাশের ফাঁকে।

‎জাভিয়ান তাই খুঁজে ফেরে
‎কোথায় গেলো বোন?
‎খিলখিলিয়ে হাসল এলিফ
‎কাঁপল যে কাশবন।

‎পাখির কণ্ঠে সুর বেঁধেছে
‎শরৎকালের গান,
‎সকাল দুপুর আনন্দে তাই
‎এলিফ-জাভিয়ান।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!