[ দেশজুড়ে ]
নলছিটিতে সন্ত্রাসবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
নলছিটিতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার মো. শহিদ আলম। ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. শহিদ আলম (৪১) ওরফে ‘ট্রান্সপোর্ট শহিদ’কে গ্রেফতার করেছে পুলিশ।
শহিদ আলম নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বলে জানা গেছে। তিনি উপজেলার ভরতকাঠি গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নলছিটির জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে শহিদ আলমকে গ্রেফতার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে নলছিটি থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে শহিদ আলমকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!