[ আইন-আদালত ]
সুপ্রিমকোর্টের এফিডেভিট শাখার অনিয়ম রুখতে দুই কর্মকর্তাকে দায়িত্ব
ফাইল ফটো
সুপ্রিমকোর্টের এফিডেভিট শাখার অনিয়ম রুখতে দু’জন বিচারিক কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তারা হলেন- ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান ও সহকারী রেজিস্ট্রার ওমর হায়দার। অনিয়ম রুখতে নতুন করে এ দুই কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর। তিনি বলেন, প্রশাসনের কর্মবণ্টন অনুযায়ী তাদেরকে দায়িত্ব এ দেয়া হয়েছে।
সুপ্রিমকোর্টের এফিডেভিট শাখায় সিসি ক্যামেরা বসানোর পরও অনিয়ম রুখতে না পারায় গত ২ ডিসেম্বর হতাশা প্রকাশ করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পরদিন সকালে সুপ্রিমকোর্টের এফিডেভিট শাখার সব কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেন কোর্ট প্রশাসন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে/এস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!