ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সাগর-রুনি হত্যায় দুইজন অপরিচিত পুরুষ জড়িত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২২, ২ মার্চ ২০২০
সাগর-রুনি হত্যায় দুইজন অপরিচিত পুরুষ জড়িত
প্রয়াত সাংবাদিক দম্পতি সাগর-রুনি। ফাইল ছবি

সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যা মামলার অগ্রগতি রিপোর্ট অ্যার্টনি জেনারেলের কার্যালয়ে জমা দিয়েছে র‍্যাব। 

সোমবার বিকেলে সাগর-রুনির হত্যা মামলার রিপোর্ট জমা দেয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এ হত্যাকাণ্ডে দুইজন অপরিচিত পুরুষ জড়িত ছিলেন। সাগরের হাতে বাঁধা চাদর ও রুনির টিশার্টে এ অপরিচিত দুই পুরুষের ডিএনএ মিলেছে।

এর আগে, ৭১ বার পেছায় সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল।

Advertisement

গত ১০ ফেব্রুয়ারি আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিনও তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়। আদালতে আবারো সময় আবেদন করে সংস্থাটি। পরে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ মাচ দিন ধার্য করেন।  

উল্লেখ্য, এ মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীতে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি। এ ঘটনায় শেরে বাংলা থানায় মামলা দায়ের করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!