আজ বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ২৮ মার্চ বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারের ভয়াবহ আগুনে ঘটনাস্থলে ২৫ জন ও হাসপাতালে একজন মারা যান। আহত হন ৭৩ জন। পরে ৩০ মার্চ এফআর টাওয়ারের অগ্নিকান্ডের ঘটনায় বনানীর পুলিশ ফাঁড়ির এসআই মিল্টন দত্ত বাদী হয়ে ওই ভবনের বর্ধিত অংশের মালিক তাসভীর-উল-ইসলামসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন।
.png)
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে মানুষের জানমালের ক্ষতি, অবহেলা ও তাচ্ছিল্যপূর্ণ কার্যকলাপের ফলে অগ্নিকান্ডে প্রাণহানি, মারাত্মক জখমসহ সম্পদের ক্ষতিসাধন করেছে।
মামলার আসামিরা হলেন- ভবনের বর্ধিত অংশের মালিক তাসভীর-উল-ইসলাম, জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুক ও রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান। এছাড়া এফআর টাওয়ারের ব্যবস্থাপনা কমিটির নেতাসহ অজ্ঞাতনামা আসামি করা হয়।