নিম্ন আদালতের জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের (ফৌজদারি রিভিশন) শুনানি করে সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আলমগীর হোসেন ও মো. কায়সার জাহিদ।
.png)
এর আগে গত ১৭ মে সংশ্লিষ্ট মামলায় সোহেল রানাকে জামিন দেন ঢাকার বিশেষ জজ আদালত-৬। পরে ওই জামিন আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন জানায় দুদক কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ভবন ধ্বসের ঘটনায় এক হাজার ১৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার শ্রমিক। দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে ওই ঘটনায় ভবন নির্মানে অনিয়মসহ বেশ কিছু অভিযোগে ভবন মালিক সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
এদিকে ২০১৫ সালের ১ এপ্রিল রানা প্লাজার মালিক সোহেল রানার সম্পদের হিসাব চেয়ে কারাগারে নোটিশ পাঠায় দুদক। তখন কারাগার থেকে সম্পদের কোনো হিসাব দিতে পারবেন না বলে জানিয়ে দেন সোহেল রানা। এরপরই আয়কর বিভাগ থেকে তার সম্পদ ও আয়ের তথ্য সংগ্রহ করা হয়। সম্পদের হিসাবে অসঙ্গতি পাওয়া যায়।
পরে সোহেল রানার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সাভার মডেল থানায় মামলা দায়ের করা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মাহবুবুল আলম এ মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে সোহেল রানার বিরুদ্ধে ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৭৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য উল্লেখ করা হয়।