রোববার সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, গত ৪০ কার্যদিবসে সারাদেশে ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত নিম্ন আদালতে ১ লাখ ৭ হাজার ৩৭টি জামিন আবেদন নিষ্পত্তি হয়েছে। এরমধ্যে শিশুসহ ৫৪ হাজার ৬৭৭ জন অভিযুক্তর জামিন মঞ্জুর করেছেন আদালত।
.png)
গত ৫ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত সারাদেশে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১১ হাজার ৫১৪টি জামিন আবেদন নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে জামিন মঞ্জুর হয়েছে ৪ হাজার ৯১৫ জন অভিযুক্ত ব্যক্তির।
সাইফুর রহমান আরো জানান, একই সময়ে সারাদেশের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৬ হাজার ৫৮৮টি মামলায় আত্মসমর্পণ আবেদন নিষ্পত্তি হয়।
করোনার পরিস্থিতিতে গত ৯ মে আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের অধ্যাদেশ জারি করে সরকার। ফলে অডিও-ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতিতে শারীরিক উপস্থিতি ছাড়া বিচারকাজ পরিচালনার সুযোগ তৈরি হয়।
অধ্যাদেশ জারির পর সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ বিষয়ে ১০ মে প্র্যাকটিস নির্দেশনা (ব্যবহারিক দিকনির্দেশনা) জারি করা হয়। সে অনুযায়ী গত ১১ মে থেকে আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে বিচার বিভাগের ইতিহাসে নতুন এক অধ্যায়ের যাত্রা শুরু হয়।