ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এই দিন ধার্য করেন। সোমবার আদালতের দুর্নীতি দমন কমিশনের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত শনিবার ১৯ জুন দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ ঢাকা ব্যাংকের বংশাল শাখার সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ রিফাতুল হক এবং ম্যানেজার (অপারেশন) এমরান আহম্মেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. আতিকুল।
.png)
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ঢাকা ব্যাংকের বংশাল থানার টাকার ভোল্টের দায়িত্বে ছিলেন এবং ভোল্টের চাবি তাদের কাছেই থাকতো। গত ১৭ জুন ব্যাংকের অডিট টিম অডিট করার সময় ব্যাংকের ভোল্টের তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার হিসাব গড়মিল পান। এরপর ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ আবু বকর সিদ্দিকের কাছে অডিট টিম টাকা গড়মিলের স্টেটমেন্ট দাখিল করেন। তখন অভিযোগের বাদী আবু বকর সিদ্দিক অডিট টিমের স্টেটমেন্টের ভিত্তিতে আসামিদের জিজ্ঞাসাবাদ করলে আসামিরা তাৎক্ষণিকভাবে টাকা আত্মসাতের কথা স্বীকার করেন। ব্যাংকের ম্যানেজার তখন তার উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে অডিট টিমের সহায়তায় আসামিদের আটক করে। এরপর ব্যাংকের ম্যানেজার দুই আসামির বিরুদ্ধে বংশাল থানায় অভিযোগ দাখিল করেন।
এ ঘটনায় গত ১৮ জুন ব্যাংকের সিনিয়র অফিসার ক্যাশ ইনচার্জ রিফাতুল হক এবং ম্যানেজার অপারেশন এমরান আহম্মেদকে আটক করে বংশাল থানা পুলিশ। এরপর ৫৪ ধারায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।