[ আইন-আদালত ]
পরীমনির অন্যতম সহযোগী জিমির বিরুদ্ধে মামলা
পরীমনির সঙ্গে জিমি। ফাইল ছবি
ঢালিউডের চিত্রনায়িকা পরীমনির অন্যতম সহযোগী ও কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে ডিবি। শনিবার সকালে রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করা হয়।
গতকাল শুক্রবার গুলশানের একটি শুটিং স্পট থেকে জিমিকে আটক করে ডিবি। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়।
গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, পরীমনির সঙ্গে জিমিকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে।
.png)
এদিকে গত জুন মাসে ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার সময় সফর সঙ্গী ছিলেন জিমি। ওই সময়ে পরীমনির বনানীর বাসায় সংবাদ সম্মেলনের সময়ও জিমিকে উপস্থিত থাকতে দেখা যায়।
গত বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে পরীমনির বাসায় প্রায় চার ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এরই মধ্যে মাদক মামলায় পরীমনিকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া তার সহযোগীদেরও আটকের পর রিমান্ডে নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!