ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ই-অরেঞ্জের মালিক দম্পতিসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৮, ১৮ আগস্ট ২০২১
ই-অরেঞ্জের মালিক দম্পতিসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ পাঁচজনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

অপর আসামিরা হলেন- আমানউল্ল্যাহ, বিথী আক্তার, কাউসার আহমেদ।

Advertisement

গুলশান থানার প্রতারণা ও ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় তদন্ত কর্মকর্তা আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

অগ্রিম অর্থ পরিশোধের পরও মাসের পর মাস পণ্য না পাওয়ায় মঙ্গলবার গুলশান থানায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা করেন তাহেরুল ইসলাম। 

অর্ডার করা পণ্য পেতে ১৬ আগস্ট (সোমবার) রাজধানীর গুলশান-১ এর সড়ক অবরোধ করেন ই-অরেঞ্জের গ্রাহকরা।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!