ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

বাবা-মা একমত হলে জাপানি দুই শিশুকে রাখা হবে উন্নত হোটেলে

নিজস্ব  প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১১, ২৬ আগস্ট ২০২১
বাবা-মা একমত হলে জাপানি দুই শিশুকে রাখা হবে উন্নত হোটেলে
দুই জাপানি শিশুর সঙ্গে বাবা- ফাইল ফটো

বাংলাদেশি বাবা ও জাপানি মা একমত হলে তাদের দুই শিশুকে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে উন্নত হোটেলে রাখার নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন হাইকোর্ট।

শিশুদের বাবার আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। অন্যদিকে রিটকারী জাপানি নারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

Advertisement

শিশুদের বাবার আইনজীবীরা আদালতকে বলেন, ভিকটিম সাপোর্ট সেন্টারে দুই শিশুর কষ্ট হচ্ছে। শিশুদের বাবা হোটেলের সব খরচ বহন করবে। আমরা শিশুদের হোটেলে রাখার জন্য আবেদন করেছি। আমাদের আবেদনটি শুনুন।

জবাবে আদালত বলেন, শিশুদের মা ভিকটিম সাপোর্ট সেন্টার নিয়ে কোনো অভিযোগ করছেন না। তারা বলছেন, শিশুরা ভালো আছে। আপনারা উভয়পক্ষ যদি শিশুদের হোটেলে বা কোনো বাসায় রাখতে একমত হন, তবেই আমরা শিশুদের হোটেলে রাখার ব্যাপারে আদেশ দিতে পারি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!