ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ব্যাংকের টাকা লুটের চেষ্টায় তিনজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৭, ১৪ নভেম্বর ২০২১
ব্যাংকের টাকা লুটের চেষ্টায় তিনজন রিমান্ডে
ফাইল ফটো

আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপ-শাখা ভবনের দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টার ঘটনায় বাড্ডা থানার মামলায় তিনজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার  ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তারের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- হৃদয় হোসেন, মো. মামুন ও রুবেল সিকদার।

আদালতের বাড্ডা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রনপ কুমার ভক্ত বিষয়টি জানিয়েছেন।

Advertisement

রিমান্ড আবেদনে বলা হয়, ১৩ নভেম্বর রাত ১টা থেকে আড়াইটা পর্যন্ত বাড্ডা থানাধীন লিংক রোডে ডে-নাইট সিরাজ টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত আইএফআইসি ব্যাংকের উপ-শাখার আয়রন সেফ রুমের উত্তর পাশের দেয়াল গোল করে ভেঙে ফেলে আসামিরা। মামুন এবং রুবেলের সহযোগিতায় হৃদয় ভিতরে ঢুকে আয়রন সেফ ভাঙতে চেষ্টা করে। আয়রন সেফে রক্ষিত টাকা চুরি করার চেষ্টা করে ব্যর্থ হয় তারা। মামুন ও রুবেল ব্যাংকের বাইরে অবস্থান করে লোকজনের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। প্রাথমিক তদন্তে জানা যায়, আসামিরা পেশাদার চোর। তারা দীর্ঘদিন ধরে বাড্ডাসহ আশপাশের এলাকায় চুরি করত।

এর আগে দেয়াল ভেঙে টাকা লুটের ঘটনায় মিজানুর রহমান নামে সংশ্লিষ্ট ব্যাংকের এক কর্মকর্তা বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!