বুধবার বিকেলের দিকে সিলেটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। মামলার অপর ২ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন হলেন- সুহাদা বেগম (২৫) ও জাহাঙ্গীর আলম (২৬)। মামলায় খালাস পেয়েছেন সুহাদার ভাই ইমরান আহমদ (২৯) ও দেবর মাসুম আহমদ (৩৪)।
.png)
জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) রঞ্জিত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। মামলায় ২৫ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুহাদা বেগম কানাইঘাট উপজেলার দুর্গাপুর দক্ষিণ নয়াগ্রামের সৌদিপ্রবাসী বদরুল ইসলামের স্ত্রী এবং জাহাঙ্গীর আলম তার প্রতিবেশী এবং নিকটাত্মীয়।