সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন। এ মামলার অপর আসামি হলেন- তামিমার মা সুমি আক্তার।
আরো পড়ুন>>> নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ
.png)
এদিন নাসির-তামিমাসহ তিন আসামি আদালতে উপস্থিত হন। এরপর আসামিদের নির্দোষ দাবি করে আইনজীবীরা তাদের অব্যাহতির আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
এর আগে, গত বছরের ২৪ ফেব্রুয়ারি তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে আদালতে এ মামলা করেন।
আরো পড়ুন>>> এফআর টাওয়ারের নকশা জালিয়াতি মামলা বাতিলের আবেদন খারিজ
এরপর গত বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে পিবিআই’র পুলিশ পরিদর্শক (নি.) শেখ মো. মিজানুর রহমান তিনজনকে দোষী উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেন।