ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

আরেক মামলায় শিশুবক্তা রফিকুলের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৩, ২২ ফেব্রুয়ারি ২০২২
আরেক মামলায় শিশুবক্তা রফিকুলের বিচার শুরু
রফিকুল ইসলাম মাদানী- ফাইল ছবি

রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা আরেক মামলায় ‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ দুই জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। 

মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত অব্যাহতির আবেদন খারিজ করে এ অভিযোগ গঠন করেন৷ 

একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩০ মার্চ দিন ধার্য করেন। রফিকুলের আইনজীবী সোহেল মো. ফজলে রাব্বি বিষয়টি জানিয়েছেন। 

Advertisement

এ মামলার অপর আসামি হলেন- মাহমুদুল হাসান ওরফে মুর্তজা।

গত বছরের ২১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (এসআই) রেজাউল করিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। তবে এ মামলায় অন্য তিন আসামির ঠিকানা সংগ্রহ ও গ্রেফতার করতে না পারায় তাদের অব্যাহতির আবেদন করা হয়েছে। 

আরো পড়ুন> কলেজছাত্রীকে ধর্ষণ: প্রেমিক শুভসহ ৩ জন কারাগারে

তারা হলেন- মোহাম্মদ আমজাদ, মো. তাওহীদ ইসলাম ও এইচ এম লোকমান হোসেন। এর আগে ২০২১ সালের ৭ এপ্রিল সৈয়দ আদনান শান্ত নামে এক ব্যক্তি বাদী হয়ে মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ পাঁচজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। এরপর রফিকুল ইসলামকে তার গ্রামের বাড়ি থেকে আটক করে র‌্যাব।

মামলার অভিযোগে বলা হয়, মাওলানা রফিকুল ইসলাম মাদানী ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। দেশের সাধারণ মানুষ এসব বক্তব্যের কারণে বিভ্রান্ত হচ্ছে। বিভ্রান্ত হয়ে তারা দেশের সম্পত্তির ক্ষতি করছে। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: আদালত
লিংক সফলভাবে কপি হয়েছে!