ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

জামিন পেলেন তাহসান খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৮, ২ মার্চ ২০২২
জামিন পেলেন তাহসান খান
মডেল ও অভিনেতা তাহসান খান- ফাইল ফটো

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খানের জামিন মঞ্জুর  করেছেন আদালত। 

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম তার জামিন মঞ্জুর করেন। 

এদিন হাইকোর্টের দেওয়া ছয় সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হয়। আইনজীবীর মাধ্যমে তাহসান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

Advertisement

২০২১ সালের ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন।

আরো পড়ুন>>> পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদক মামলায় সাক্ষ্য শুরু

সাদ স্যাম রহমান তার অভিযোগে উল্লেখ করেন, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও এতে সহায়তা করেছেন ঐ নয়জন। আত্মসাৎ করা টাকার পরিমাণ তিন লাখ ১৮ হাজার, যা তিনি এখনো উদ্ধার করতে পারেননি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতি এবং তাদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। এসব তারকার কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইভ্যালি
লিংক সফলভাবে কপি হয়েছে!