ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আইনজীবীসহ তিনজন কারাগারে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৪, ১১ মার্চ ২০২২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আইনজীবীসহ তিনজন কারাগারে 
ছবি: প্রতীকী

সহকারী জজ হিসেবে গেজেটের পর নিয়োগ স্থগিত হওয়া শাহ পরানের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আইনজীবী মনজিলা সুলতানাসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী এই আদেশ দেন। শুক্রবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

কারাগারে যাওয়া অপর দুই আসামি হলেন- আইনজীবী মনজিলার দুই সহযোগী কাজী তাহমিনা সুলতানা বাবলী এবং তানজিলা সুলতানা। তবে মামলার অপর আসামি মনজিলার স্বামী বিজয় শাকিলের জামিন মঞ্জুর করা হয়।

ফেসবুক আইডিতে বাদী সম্পর্কে আক্রমণাত্মক ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে কোতয়ালী থানায় এই মামলা করেন শাহ পরান। মনজিলার স্বামী বিজয় শাকিল ও অপর দুই আসামি ওই ফেসবুক পোস্টে আপত্তিকর মন্তব্য করেন। তাই চারজনকে আসামি করে রাজধানীর কোতয়ালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তিনি।

Advertisement

মামলা দায়েরের পর আসামিরা হাইকোর্টে আগাম জামিন আবেদন করলে তাদের চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আসামিরা বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালতে আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাহবুবুর রহমান ও শাহরিয়ার কবির বিপ্লব শুনানি করেন। বাদীপক্ষে সাইদুর রহমান মানিক, আনোয়ারুল কবীর বাবুল, তাপস চন্দ্র দাস প্রমুখ আইনজীবী আদালত অভিযুক্ত বিজয় শাকিলের জামিন মঞ্জুর করলেও মনজিলা সুলতানা, কাজী তাহমিনা সুলতানা বাবলী ও তানজিলা সুলতানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই মামলার বাদীর বিরুদ্ধে আসামি আইনজীবী মনজিলা সুলতানার শ্লীলতাহানির অভিযোগে চট্টগ্রামের শাহ পরান থানায় একটি মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। সেই মামলার বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সহকারী জজ হিসেবে তার যোগদান প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!